আপডেট : ২৬ November ২০২১
আরিচা ও পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। ফলে দুই ঘাটেই যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় এক মাস ধরে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও ঘাট সংকটের কারণে উক্ত নৌরুটে স্বাভাবিক ফেরি পারাপার ব্যহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে উক্ত নৌ-রুটে চলাচলকারী দক্ষিণ-পাশ্চিমাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ জনের। অতি দ্রুত এ ফেরি সংকট সমস্যার সমাধান করতে কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী ট্রাক শ্রমিকরা। বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয় সুত্রে জানা গেছে, আরিচা-কাজিরহাট নৌরুটে ২০টি ফেরির মধ্যে ১৬টি ফেরি চলাচল করছে। বাকী ৪টি ফেরি যান্ত্রীক ত্রুটির জন্য নারায়নগঞ্জ ডকইয়ার্ডে রয়েছে।এর মধ্যে আবার দু’/একটি ফেরি পাটুরিয়া ভাসমান কারখানায় সাময়িক মেরামতে থাকছে। এদিকে আরিচা-কাজিরহাট নৌ-রুটে শুরু থেকে ফেরি ও ঘাট সংকট রয়েছে।এ নৌরুটে মোট চারটি ফেরি চলাচল করছে। এর মধ্যে দু’/একটি ফেরি মাঝে-মধ্যেই মেরামতে থাকছে। ফলে উক্ত দু’টি নৌরুটেই ফেরি সংকট রয়েছে। এছাড়া আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস শুরু হওয়ার পর থেকেই আরিচায় ও কাজিরহাটে একটি করে ফেরি ঘাট রয়েছে। এ স্বল্প সংখ্যক ফেরি ও ঘাট দিয়ে ফেরি সার্ভিস ঠিক রাখা কঠিণ হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আরিচা ও পাটুরিয়া ফেরি ঘাট ঘুরে দেখা গেছে, পাটুরিয়া ঘাটে দু’টি টার্মিনাল ভর্তি এবং ঢাকা-পাটুরিয়া মহাসড়কের ৫কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন। এদিকে আরিচা ফেরি ঘাট এলাকা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় সরকারী উচ্চ বিদ্যালয় পর্যন্ত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে। দুই দিন ধরে আসা ট্রাকগুলো শুক্রবার দুপুরেও ফেরি পার হতে পারেনি বলে অভিযোগ করেছেন যানবাহন শ্রমিকরা। ট্রাক চালক পলাশ আহম্মেদসহ একাধিক ট্রাক চালক বলেন, অতি সহজে যাতায়াত এবং একটু আরাম আয়েশের জন্য আমরা আরিচা ঘাট দিয়ে আসি। কিন্তুু এখানে এসেও সময় মতো ফেরি পাচ্ছি না। ফলে ফেরি পারের জন্য এসে দু’/তিন দিন করে ঘাটে বসে থাকতে হচ্ছে। এখানকার প্রধান সমস্যা হচ্ছে ফেরি সংকট এবং আরিচা ও কাজিরহাট দুই পারে একটি করে মাত্র দু’টি ঘাট রয়েছে। আর চারটি ফেরি থাকলেও একটি ফেরি বড়। তাও আবার অনেক দিনের পুরাতন হওয়ায় মাঝে মধ্যে মেরামতে থাকছে। বাকী তিনটি ফেরি ছোট হওয়ায় স্বল্প সংখ্যক গাড়ি নিয়ে চলাচল করছে এসব ফেরি। যে কারণে আরিচা ও পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ গেছে গেছে। এ নৌরুটে আরো ফেরি বাড়ানো দরকার বলে ট্রাক চালক পালাশ জানিয়েছেন। এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, মেরামতের জন্য চারটি ফেরি নারায়নগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। যে কারণে ফেরি সংকট দেখা দিয়েছে। আরিচা- কাজিরহাট রুটে ফেরি সংকটের পাশাপাশি ঘাট সংকটও রয়েছে। এসব নৌরুটে আরও ফেরি এবং আরিচা-কাজিরহাট ঘাটে আরও ফেরি ঘাট নির্মাণ করা দরকার বলে তিনি মনে করেন। শিবালয় থানার অফিসার ইনচার্জ মো.ফিরোজ কবির বলেন, আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু হওয়ার পর থেকে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। দিন দিন যাত্রী এবং যানবাহনের সংখ্যা বাড়ছে। এ নৌ-রুটে আরও ফেরি ও ঘাট বাড়ালে যাত্রীদের এ ভোগান্তি থাকবে না বলে তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১