বাংলাদেশের খবর

আপডেট : ২৬ November ২০২১

নির্বাচন পরবর্তী সহিংসতা: ভোলায় গুলিতে যুবলীগ নেতা নিহত


ভোলার দৌলতখানের মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকা প্রতীকে বিজয়ী প্রার্থীর সমর্থক গুলিবিদ্ধ হয়ে খোরশেদ আলম টিটু নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকালে ভোলা সদর উপজেলা এবং দৌলতখান উপজেলার মধ্যবর্তী মেঘনা নদীতে এই ঘটনা ঘটেছে। নিহত টিটু ধনিয়া ইউনিয়নের নাসিমাঝি এলাকার মুক্তিযোদ্ধা মৃত তছির আহমেদ ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের নব নির্বাচীত ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু ও ইউপি সদস্যরা নিবার্চন পরবর্তীতে এই প্রথম তাদের কর্মীদের সাথে বিজয় উৎসব ও সৌজন্যে সাক্ষাৎতে যান। কার্যক্রম সম্পন্ন করে সন্ধ্যায় মদনপুর থেকে ট্রলারে করে ভোলা সদরের দিকে ফেরার পথে তার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর লোকজন মাঝ নদীতে স্পিডবোটে করে এসে তাঁদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে ট্রলারে থাকা ধনিয়া ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটু গুলিবিদ্ধ হয়। এসময় তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১