আপডেট : ২৭ November ২০২১
পঞ্চম ধাপে ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আগামী বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ শনিবার নির্বাচন কমিশনের এক সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বরে। এর আগে চার ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করে কমিশন। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর দুই পর্বে প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে ও ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে আগামীকাল (২৮ নভেম্বর) এক হাজার ইউপিতে ও চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বরে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১