বাংলাদেশের খবর

আপডেট : ২৭ November ২০২১

মাধবপুরে ন্যাশনল লাইফইন্সুরেন্স এর চেক বিতরণ


হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে মাধবপুর ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স এর চেক গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার (২৭ নভেম্বর) দুপুরে ধর্মঘর সুলতানপুর গ্রাহকের বাড়িতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স অফিসের এ চেক বিতরণ করা হয়। জীবন বীমার গ্রাহক ছিলেন ব্রত ভট্টাচার্য। গ্রাহকের মৃত্যুতে জীবন বীমার দুই লক্ষ এগার হাজার দুইশত টাকার চেক গ্রাহকের মা রত্না ভট্টাচার্যের কাছে হস্তান্তর করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর শাখার চীফ জেনারেল ম্যানেজার সেলিম খান, ধর্মঘর অফিসের নজরুল ইসলাম, ডিসি শাহ-আলম, ব্রাঞ্চ ম্যানেজার সাজু মিয়া, মেম্বার আবাদুল আওয়াল, সাংবাদিক সানাউল হক চৌধুরী শামীম ও এলাকার বিশিষ্টজন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১