আপডেট : ২৮ November ২০২১
ভালুকা মডেল গার্লস কলেজের এইসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পৌরসভার ভান্ডাব এলাকায় ভালুকা মডেল গার্লস কলেজ প্রাঙ্গনে ওই বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভালুকা মডেল গার্লস কলেজ গর্ভনিং বডির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয় নায়েম'র পরিচালক ড. মো. আতিকুল ইসলাম পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আর্জান্ততিক শিল্পপতি আলহাজ্ব এম. এ. ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ডা. এ.কে.এম. মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খাঁন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল, ভালুকা আঞ্চলীক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহাম্মেদ সুজন, পৌর ছাত্রলীগ নেতা কামরুজ্জামান টিপু প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১