আপডেট : ২৮ November ২০২১
ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে বরিশালে তিনটি চেক প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ পৃথক তিনটি মামলা আমলে নিয়ে সমন জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারি চারচিল ও বাদী পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান। মামলা সূত্রে জানা গেছে, বরিশালের বাসিন্দা নিলয় শরীফ মোটরসাইকেল ক্রয়ের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা, সাদিকুর রহমান সুরুজ ২ লাখ ৭১ হাজার টাকা এবং মো. ফেরদাউস ১ লাখ ৭৪ হাজার টাকা ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বরাবর প্রদান করেন। এর বিপরীতে ৩ জনকে চেক দেওয়া হয়েছিল। তারা চেক নিয়ে ব্যাংকে গেলে তাদেরকে চেক ফেরত দেয়। পরে তারা পোস্ট অফিসের মাধ্যমে টাকা ফেরত চেয়ে লিগ্যাল নোটিশ পাঠায়। এ ব্যাপারে কোনো উত্তর না পেয়ে ৩ জন পৃথক তিনটি মামলা দায়ের করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১