আপডেট : ২৮ November ২০২১
গাইবান্ধায় বিরল প্রজাতির এক শকুন উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার কামারজানি থেকে একটি হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুন উদ্ধার করা হয়। পরিবেশবাদী সংগঠন ‘তীর’-এর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, পরিচর্যা করার জন্য দিনাজপুর শকুন পরিচর্যা কেন্দ্র সিংড়া জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে। দ্রুত সুস্থ করে প্রকৃতিতে অবমুক্ত করা হবে। সংগঠনের সভাপতি জিসান মাহমুদ জানান, শকুন হচ্ছে প্রকৃতির ঝাড়ুদার। শকুনই একমাত্র প্রাণী যারোগাক্রান্ত মৃত প্রাণী খেয়ে হজম করতে পারে এবং অ্যানথ্রাক্স, যক্ষ্মা, খুরারোগের সংক্রমণ থেকে জীবকুলকে রক্ষা করে। আইইউসিএন এর তথ্যানুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রায় ২৬৩ টি শকুন আছে। শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর) শকুনসহ সকল বন্যপ্রাণি রক্ষা ও সংরক্ষণে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১