আপডেট : ২৯ November ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে শহিদ মিয়া (৭৯) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার ধরখার গ্রামের একটি পুকুর থেকে ঐ বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। মৃত শহিদ মিয়ার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভূঁইমারি গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বৃদ্ধ শহিদ মিয়া ফজরের নামাজ আদায় করতে ধরখার সড়কের পাশে একটি পুকুরে অজু করতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে যায়। শীতের কারণে পুকুর থেকে উঠতে না পেরে পানিতে ডুবে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন দুপুরের দিকে একটি লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে ধরখার পুলিশ ফাঁড়ি থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। ধরখার ফাঁড়ি থানার ইনচার্জ পরিদর্শক বিমল কর্মকার জানান, ধারণা করা হচ্ছে পুকুরে অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার গায়ে পরিহিত পাঞ্জাবি টুপি ছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১