বাংলাদেশের খবর

আপডেট : ২৯ November ২০২১

এক সপ্তাহে করোনায় মৃত ২৫ জনের ২২ জনই টিকা নেননি


সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। গত ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মারা যাওয়া এই ২৫ জনের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিলেন। মৃতদের মধ্যে পুরুষ ১০ জন (৪০ শতাংশ) ও নারী ছিলেন ১৫ জন (৬০ শতাংশ)।

মৃত ২৫ জনের মধ্যে মধ্যে মাত্র তিনজন (১২ শতাংশ) করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন। বাকি ২২ জনই (৮৮ শতাংশ) করোনার টিকা নেননি।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। দুজনই পুরুষ এবং তারা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৮০ জনে।

একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২২৭ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ১১ জনে। এ সময়ে শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। মহামারি শুরুর পর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১