আপডেট : ৩০ November ২০২১
শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বাসে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান। এর আগে, শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ পাস বাস্তবায়নে পরিবহন নেতাদের সঙ্গে দুইবার বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই এসব বৈঠক শেষ হয়েছে। বৈঠকে উল্টো ভর্তুকি দাবি করেছেন বাসমালিকরা। সে সময় মালিক সমিতির নেতা এনায়েত উল্যাহ বলেছিলেন, ঢাকায় নগর পরিবহনের যে বাসগুলো চলে, তার মালিকদের ৮০ শতাংশই গরিব। তাই বাস মালিকদের ক্ষতিপূরণ বা ভর্তুকির বিষয়টি নির্ধারণ করেই হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১