বাংলাদেশের খবর

আপডেট : ০১ December ২০২১

নিরাপদ সড়কের দাবিতে রামপুরায় শিক্ষার্থীদের অবরোধ


নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজের ওপর অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বিভিন্ন গণপরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে তা আটকে দিচ্ছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা ১১টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেন আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নিরাপদ সড়কের দাবিতে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত আমরা অবরোধ কর্মসূচি পালন করছি। গতকালই আমাদের ঘোষণা ছিল যে আজ বেলা ১১টা থেকে একই দাবিতে আন্দোলনে নামব। পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজ আন্দোলনে নেমেছি। শিক্ষার্থীদের জন্য যতক্ষণ পর্যন্ত সড়ক নিরাপদ হবে না এ আন্দোলন আমরা চালিয়ে যাব।

এ বিষয়ে রামপুরা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিল তারা আজকেও নামবে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশের যথেষ্ট উপস্থিতি রয়েছে।

একরামুন্নেসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাইনুদ্দিন দুর্জয়ের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকাল ১০টা থেকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইম্পিরিয়াল কলেজ, ন্যাশনাল আইডিয়াল ও রাজধানী আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা প্রগতি সরণিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা রামপুরা ব্রিজ এলাকায় সড়কে বসে পড়েন। এতে সড়কের দুইপাশে যানচলাচল বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থীরা দাঁড়িয়ে থাকা বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে যাদের জরুরি প্রয়োজন রয়েছে তাদের ছেড়ে দেন। দুপুর ২টা পর্যন্ত চলে তাদের এ কর্মসূচি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১