বাংলাদেশের খবর

আপডেট : ০২ December ২০২১

আখাউড়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবি দিবস এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ,শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন স্বতঃস্ফূর্ত ভাবে এতে অংশ নেন। 

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় এ সময় অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ জমসেদ শাহ, মো: বাহার মালদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, আখাউড়া থানা অফিসার  ইনচার্জ মো: মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মো: কামাল উদ্দিন,আওয়ামীলীগ নেতা মো :আব্দুল হালিম হালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শাহ আলম খন্দকার,প্রেসক্লাব সভাপতি দুলাল ঘোষ, মাওলানা কেফায়েত উল্লাহ মাহমুদী প্রমূখ। 

সভায় বিভিন্ন আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১