বাংলাদেশের খবর

আপডেট : ০২ December ২০২১

ঢাকা কেদ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু


ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিডিআর) বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি আ. সালাম (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তার পিতার নাম মৃত্যু মৌজ আলী হাওলাদার। সালামের বাড়ি ঝালোকাঠির নলসিটি উপজেলা ভৈরবপাশা গ্রামে।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর ) সকালে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার দাস জানান, বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিল সালাম। পৃথক দুটি মামলায় ১০ বছর ও অন্য মামলায় ৫ বছর সাজা হয়েছিল তার।

কিডনির সমস্যা জনিত ও ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল সালাম। এর আগে বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সকাল ১০টায় কারাগারে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সালামের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১