আপডেট : ০২ December ২০২১
রাজশাহীর গোদাগাড়ীতে বিআরটিসি বাসের চাপায় বাবা ছেলে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯ টার দিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দেওপাড়া ইউনিয়নের বাঁশলীতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন বাবা এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলের উপরে উঠে গেলে ঘটনাস্থালে বাবা ছেলে দুজনেই নিহত হন। নিহতরা হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সাজু মিয়া (৪০) তার ছেলে আব্দুল্লাহ আলিফ (১২)। নিহত সাজু মিয়া দীপ শিখা নামে একটি বেসরকারী সংস্থায় গোদাগাড়ী বিজয়নগর শাখায় কর্মরত ছিলেন। নিহত আব্দুল্লাহ আলিফ রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, সাজু মিয়া ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পার্শ্বে অপেক্ষা করছিলেন এ সময় বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলকে চাঁপা দেয়। এতে বাবা-ছেলে দুইজনে ঘটনাস্থলে নিহত হয়। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। পরে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১