আপডেট : ০২ December ২০২১
হকার নির্যাতন ও নির্বিচারে আটকের প্রতিবাদে উত্তরায় বিক্ষোভ মিছিল করেন কয়েক হাজার হকার। এসময় বিক্ষোভ মিছিলে পূনর্বাসনের দাবি সহ নির্বিঘ্নে ব্যবসা করার দাবি জানান তারা। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উত্তরা আজমপুর রবীন্দ্র স্মরণী থেকে রাজলক্ষ্মী পর্যন্ত এ বিক্ষোভ মিছিল করেন হকাররা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উত্তরা হকার সাংগঠনিকনের নেতা কর্মীরা। এসময় হকার সংগঠনের নেতা উজ্জ্বল বলেন, যখন তখন হকার উচ্ছেদ করা হচ্ছে। আমরা হকাররা গরীব মানুষ। তারা বিভিন্ন সমিতি থেকে কিস্তিতে এবং সুদে টাকা তুলে ফুটপাতে ব্যবসা করে সামান্য আয় করি। এবং আমাদের সংসার চালে ফুটপাতে পণ্য বিক্রি করে। বিনা কারণে হকারদের আটক করে মামলা দিয়ে চালান দেয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক হকার বলেন বলেন, অধিকাংশ হকাররা এই এলাকার ভোটার। রাজনৈতিক কর্মসূচীতে এই হকাররাই অগ্রনী ভূমিকা পালন করে। হকার নেতাদের দাবি হকাররা কোন অন্যায়ের সাথে জড়িত নয় তারা সকলে কর্ম করে পেট চালায়। তাদের উচ্ছেদ এবং জেল জুলুম না করে প্রতিটি হকারকে পুনর্বাসন করার দাবি জানান। বিক্ষোভ সমাবেশে চলাকালে ঢাকা -১৮ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাবিব হাসান বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে দু’দিনের মধ্যে আলোচনা করে পূনর্বাসন সহ বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দিলে হকাররা বিক্ষোভ তুলে নেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১