আপডেট : ০২ December ২০২১
কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যাকাণ্ডের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে তাকে সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম ইমরান খন্দকার। সে সুজানগর এলাকার আবুল বাশারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার। সোহান সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান জানায়, ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার সময় তার মামাতো ভাই জিসান (এজহারনামীয় ০৮ নং আসামি) তাকে ফোন করে তাদের বাসার দিকে যেতে বলে। সেখানে যাওয়ার পর ইমরান শাহ আলম, সাব্বির , জেল সোহেল, সাজেন, মাসুমসহ অজ্ঞাতনামা আরো দুই তিনজন লোক দেখতে পায়। তারা তিনটি কালো ব্যাগে অস্ত্র এবং হাত বোমা ভর্তি করছিল। ইমরান এবং জিসান তাদেরকে ব্যাগ ভর্তি করতে সহযোগিতা করে । তারপর ব্যাগ তিনটি ইমরান এবং জিসানকে দিয়ে তারা পালিয়ে যায়। ইমরান এবং জিসান অস্ত্র ও বোমা ভর্তি ব্যাগ তিনটি সংরাইশ এলাকায় রহিম ডাক্তারের গলিতে তাজিহা লজ নামক বাসার ভিতরে ফেলে দিয়ে চলে যায়। ২২ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর পাথুরিয়াপাড়া থ্রি স্টার এন্টারপ্রাইজে কাউন্সিলর কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ওই দুইজন। কাউন্সিলর সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। নিহত হরিপদ সাহা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং সাহাপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ আরও ৫ জন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জোড়া খুনের ঘটনায় গত ২৩ নভেম্বর রাতে কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১