বাংলাদেশের খবর

আপডেট : ০২ December ২০২১

নাঙ্গলকোটে ওয়ালটন শোরুম সহ তিনটি দোকান আগুনে পুড়ে ছাই


কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদর বাজারের আগুনে পুড়ে ওয়ালটন ফ্রিজ শোরুমসহ ৩টি দোকান ছাই হয়ে গেছে। এতে নগদ ৬ লাখ টাকা সহ প্রায় এক কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানিরা।

ক্ষতিগ্রস্তরা ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। ওই দিন গভীর রাতে দোকানে আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত ওয়ালটন শোরুম মালিক গিয়াস উদ্দিন জানান, আগুনে দোকানে থাকা ফ্রিজ এসি সহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ৬৫ লাখ টাকা মত ক্ষতি হয়েছে।

১-৯৯ ফাতেমা দোকানের মালিক নেছার উদ্দিন বলেন, তার দোকানে ২৫ লাখ টাকার মালামাল ছিলো। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি কিছুই বাহির করতে পারেন নি দোকান থেকে।

এদিকে রাজিয়া ক্রোকারিজের মালিক আনোয়ার হোসেন বলেন, তার দোকানে থাকা নগদ ৬ লাখ টাকা সহ ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। রাতের কোন এক সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। নাঙ্গলকোট উপজেলা কোন ফায়ার সার্ভিস না থাকায় আগুন নিয়ন্ত্রণ করার সম্ভব হয়নি।

কালসাম ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে গেছে। আগুনে প্রকৃত ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপন করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১