বাংলাদেশের খবর

আপডেট : ০২ December ২০২১

ভারতে দু’জনের ওমিক্রন শনাক্ত


দক্ষিণ আফ্রিকা থেকে দুই ডজনের বেশি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বহু রূপান্তরিত ধরন ‘ওমিক্রন’ এবার ভারতে শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ভারতে প্রথমবারের মতো দু’জনের শরীরে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লাভ আগারওয়াল বলেছেন, ভারতে প্রথম যে দু’জনের ওমিক্রন শনাক্ত হয়েছে, তারা কর্ণাটকের বাসিন্দা। তাদের বয়স যথাক্রমে ৬৬ এব ৪৬ বছর। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় তাদের পরিচয় এখন প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন তিনি।

ভারতের এই সচিব বলেছেন, ওমিক্রন আক্রান্ত দু’জনের সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে শনাক্তের পর করোনা পরীক্ষা করা হয়েছে।

আগারওয়াল বলেছেন, ‘ওমিক্রন শনাক্তকরণে আতঙ্কিত হওয়ার দরকার নেই। কিন্তু সচেতনতা একেবারে জরুরি। কোভিড-১৯ আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করুন এবং জনসমাগম এড়িয়ে চলুন।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১