বাংলাদেশের খবর

আপডেট : ০৩ December ২০২১

রৌমারীতে প্রতিবন্ধী দিবস পালিত


সেবা হোক শিক্ষার উপকরণ “কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যাক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ” এই প্রতিপাদ্যকে ঘিরে ৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।

আজ শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নে আলহাজ্ব বয়েজ উদ্দিন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অপর দিকে শৌলমারী(উকরাকান্দা) বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে সকল শিক্ষক, শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল ১০ টার দিকে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগীতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাহিদুল ইসলাম জাহিদ, প্রধান শিক্ষক আলহাজ্ব বয়েজ উদ্দিন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় গোয়ালগ্রাম, সহকারি শিক্ষক, সাইফুল ইসলাম, নাজমা খাতুন, শাহেনা, বিউটি, মমতাজ বিলকিস প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১