আপডেট : ০৩ December ২০২১
সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামে মাদরাসা থেকে বাড়ি ফেলার পথে রাস্তা থেকে তুলে নিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণ করেছে একই এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে জহির উদ্দিন (৪৫) ও তার সহযোগী আলী সারেংয়ের ছেলে হাবীব উল্যাহ (৪৩)। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ড বীর নারায়নপুর গ্রামের জহিরের ডেকোরেটর দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত বৃহস্পতিবার জহির উদ্দিন ও হাবীব উল্যাহকে আসামি করে সেনবাগ থানায় মামলা করেছেন ওই ছাত্রীর মা। শুক্রবার সকালে নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং নির্যাতনের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১