বাংলাদেশের খবর

আপডেট : ০৩ December ২০২১

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার মাঝি আইভী


নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে ফের নৌকার টিকেট পেলেন সেলিনা হায়াৎ আইভী। এ নিয়ে তৃতীয়বারের মতো মনোনয়ন দিল আওয়ামী লীগ।

আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় আইভীকে প্রার্থী চূড়ান্ত করা হয়।

এর আগে, গত মঙ্গলবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারি এই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোটে নৌকার প্রার্থী হতে বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আইভী ছাড়া মনোনয়নপত্র কিনেছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী খোকন সাহা, সহ-সভাপতি বাবু চন্দন শীল।

নারায়ণগঞ্জ নির্বাচনের তফসিল অনুযায়ী এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৫ ডিসেম্বর। এরপর ২০ ডিসেম্বর মনোনানয়পত্র যাচাই-বাছাই চলবে। বাছাইয়ে বৈধ প্রার্থীরা ২৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১