বাংলাদেশের খবর

আপডেট : ০৪ December ২০২১

রাজধানীতে লরি চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু


রাজধানীর বিমানবন্দর কাউলা এলাকায় লরির চাপায় মাহদী হাসান লিমন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ শনিবার (৪ ডিসেম্বর) বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে ওই যুবক মোটরসাইকেল নিয়ে কাওলা পদ্মওয়েল আউট গোয়িংয়ে আসলে একটি লরি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মৃত যুবকের কাছে থাকা মোবাইলের মাধ্যমে স্বজনদের সঙ্গে কথা হয়। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদমা পশ্চিম গ্রামে। বাবার নাম মোফজ্জল হোসেন। বর্তমানে যাত্রাবাড়ি রায়েরবাগ এলাকায় থাকতেন তিনি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১