বাংলাদেশের খবর

আপডেট : ০৪ December ২০২১

বিমানবন্দরে লরিচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত


রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রাস্তায় লরি চাপায় গ্রিন ইউনিভার্সিটির এক ছাত্র নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মাহদী হাসান লিমন (২১)।

নিহত মাহাদি হাসান বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি থানার দমদমা পশ্চিম গ্রামের মোজাম্মেল হকের ছেলে। বর্তমানে লিমন যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় থাকতেন।

শুক্রবার রাত  ১২ টার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনা স্থল থেকে পুলিশ লিমন কে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে  পাঠায়। রাত পৌনে ২টার দিকে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার ডিএমপির বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন

বিমানবন্দর সড়কের কাওলা এলাকায় পদ্মা ওয়েলের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় লরির  ধাক্কায়  সে গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে ঢামেক হাসপাতালে পাঠায়।

নিহতের নিকট আত্মীয় মোহাম্মদ ইমাম হাসান বলেন, রাতে মাহাদী জিগাতলা ট্যানারি মোড় থেকে উত্তরা বাসার উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দর কাওলা পদ্মা অয়েল কোম্পানির সামনে আসা মাত্র‌ লরি তাকে ধাক্কা মারে। এসময় তিনি পড়ে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে মারা যায়।

এঘটনায় গাড়ি চালক ও হেলপার পলাতক রয়েছে। গাড়িটি পুলিশ জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে বলে জানান পুলিশের এ পুলিশ কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১