আপডেট : ০৫ December ২০২১
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) ইকুরিয়া অফিস এলাকা থেকে দালালচক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। আটক তিনজনের দু জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। একজনকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিআরটিএ সূত্রে জানা গেছে, ইকুরিয়া বিআরটিএ এলাকায় প্রতিদিন দালালদের খপ্পরে সেবা প্রত্যাশিদের ভোগান্তির অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
আজ রোববার দুপুরে বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ জন ভবিষ্যতে দালালী না করার শর্তে মুচলেকা দিলে ছেড়ে দেয়া হয়। দন্ডপ্রাপ্ত মো. আব্দুর রাজ্জাক শুভাড্যা এলাকার হাসনাবাদ মোকামপাড়া গ্রামের নাজিম মিয়ার ছেলে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১