বাংলাদেশের খবর

আপডেট : ০৭ December ২০২১

শ্রীপুরে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন


গাজীপুরের শ্রীপুরে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বি আর পাওয়ারজেনের তত্ত্ববধানে গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়নের বরামা গ্রামে ১৫০ মেগাওয়াট এইচএফওভিত্তিক পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়।

প্রকল্পটি নির্মাণ বাস্তবায়নে কাজ করছে ম্যাক্স গ্রুপের ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। 

প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য  মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। বি আর পাওয়ারজেন এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফখরুজ্জামান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর,শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম,শ্রীপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন, পৌর আ.লীগের সভাপতি সিরাজ উদ্দীন,সাধারন সম্পাদক নূরে আলম মোল্লা,বরমী ইউনিয়ন আ.লীগের সভাপতি আলী আমজাদ পণ্ডিত,সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, নৌকার মনোনয়ন পাওয়া প্রার্থী আনোয়ার হোসেন সরকার প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১