বাংলাদেশের খবর

আপডেট : ০৭ December ২০২১

ঘুমের ওষুধ খাইয়েও অচেতন না হওয়ায় হাত বেঁধে পুত্রবধূকে ধর্ষণ


জ্বরে আক্রান্ত পুত্রবধুকে এক সঙ্গে ৩টি ঘুমের ওষুধ খাওয়ানোর পরেও অচেতন না হওয়ায় চোখে আঘাত করে আহত করে ওড়না দিয়ে হাত বেঁধে ধর্ষণ করে শ্বশুর। লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশি গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তদন্তে নামে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে পাশের মহিষাশর এলাকা থেকে শ্বশুরসহ দুইজনকে আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার উত্তর তালুকপলাশী গ্রামের ওই শ্বশুর মকছুদার (৪৮) ও তার এক সহযোগী একই গ্রামের বদিয়ার রহমানের ছেলে মুনছুর আলী (৫২)।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাট পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার আবিদা সুলতানা।

পুলিশ সুপার বলেন, রোববার (৫ডিসেম্বর) এ ঘটনা নিয়ে বাবা ছেলের মধ্যে বিতর্ক হলে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতার স্বামী অটোচালক হাবিবুর রহমান। এসময় চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে এ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য সহযোগী মুনছুর আলীসহ একই গ্রামের সহযোগি অভিযুক্ত জাহাঙ্গীর আলম ও আলম মিয়া ভিকটিম ওই নারীকে বাড়িতে ধানের গোলার ভিতর আটকে রাখে ভিকটিমের বাবাকে মামলা না করার জন্য ভয়ভীতি দেখায়। এমনকি বিষয়টি মীমাংসা করার জন্য পুত্রবধূকে বিয়ে করতেও চেয়েছে ওই শ্বশুর।

পরে নির্যাতিতাকে উদ্ধার করে তারা বাবা। তিনি বাদী হয়ে অভিযুক্ত শ্বশুরকে প্রধান করে ৪জনের নাম উল্লেখ করে আদিতমারী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম বলেন, ৩ মাস আগে বিয়ে হওয়া নববধূ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শ্বশুর ও তাকে পালাতে সহায়তাকারী তার বড় ভাই মুনছুর আলীকে আটক করা হয়েছে এবং নববধূকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এজাহারভুক্ত বাকি দুই আসামিকেও অভিযান অব্যাহত রয়েছে। লম্পট ওই শ্বশুর অনুরূপ একাধিক ঘটনা ঘটিয়েছে বলেও তিনি জানান।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১