আপডেট : ০৮ December ২০২১
নীলফামারীর সদর কুন্দুরপুর ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকালে ওই ইউনিয়নের বউ বাজার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- লিমা আক্তার (৮), মিনা আক্তার (৭), মোমিনুর রহমান (৪) ও শামীম হোসেন (৩০)। এদের মধ্যে লিমা, মিনা ও মোমিনুর ভাই-বোন। নিহতদের সবার বাড়ি সদর উপজেলার কুন্দুরপুর ইউনিয়নের বউ বাজারে। স্থানীয়রা জানান, নিহত তিন শিশু রেললাইনের ওপর রোদ পোহাচ্ছিল। পরে খুলনাগামী একটি ট্রেন আসতে দেখে শামীম তাদের লাইন থেকে সরাতে যান। এ সময় ৪ জনই ট্রেনে কাটা পড়ে। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১