বাংলাদেশের খবর

আপডেট : ০৮ December ২০২১

রায় শুনে কাঁদলেন আবরারের বাবা


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবনের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন।

এদিকে, রায় শোনার পর সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, আদালতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। উচ্চ আদালতে যেন এই রায় বহাল থাকে। এসময় এই রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।

এর আগে, আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে আসামিদের এজলাসে তোলা হয়। রায়ের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আদালত পাড়ায় ভিড় করতে থাকে সাধারণ মানুষ। রায় শুনতে নিহত আবরার ফাহাদের স্বজন ছাড়াও এসেছিলেন আসামিদের স্বজনরা।

গত ১৪ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এই মামলার রায়ের জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেছিলেন। ওই দিন আদালত রায় প্রস্তুত হয়নি জানিয়ে রায়ের নতুন তারিখ ৮ ডিসেম্বর ধার্য করেন।

 

 

এদিকে রায় শুনে অঝরে কাঁদলেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, আদালতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। উচ্চ আদালতে যেন এই রায় বহাল থাকে। এ সময় এই রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১