আপডেট : ০৮ December ২০২১
গাজীপুরের শ্রীপুরে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন কুরুপিপুর্ন বক্তব্য ও কুটূক্তি করার জন্য সাবেক এক ছাত্রলীগ নেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ গণযোগাযোগা বিষয়ক সম্পাদক আশিক বিন ইদ্রিস এ অভিযোগ দায়ের করেন। আশিক উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের স্কুল শিক্ষক ইদ্রিস আলীর ছেলে। আজ বুধবার সকালে শ্রীপুর মডেল থানায় এ লিখিত অভিযোগ দায়ের করেন আশিক। পুলিশ বলছে অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারী আশিক বিন ইদ্রিস জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বমানবতার দূত। তিনি বিশ্বমানের নেতা। তাঁর নেতৃত্বে ও সংগ্রামে বাংলাদেশ দুর্বার গতিতে উন্নয়নের মহাসড়কে। এমন মানবিক আর পরিশুদ্ধ নেতৃত্বদানকারী একজন প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপির যুগ্ন মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যে অশ্রাব্য কুরুচিপুর্ন অশালীন বক্তব্য দিয়েছে তা জাতীর জন্য অত্যন্ত মানহানিকর। এরি মধ্যে তার অশালীন বক্তব্য দেওয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।এতে আমাদের আঘাত লেগেছে আর্দশে। এমন অশ্লীল কুরুচিপুর্ন বক্তব্য আমাদের নজরে পড়েছে। প্রধানমন্ত্রীকে কুটূক্তি করা মানে জাতীকে হেয় অবমাননা করা। এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এ জন্য বিএনপির যুগ্ন মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি। শ্রীপুর মডেল থানার ডিউিটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সাজিদ আহম্মদ সাকেব ছাত্রলীগ নেতা আশিক বিন ইদ্রিস নামের একজনের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন এ ব্যাপারে ওসি স্যার পরবর্তী আইনগত ব্যবস্থা নিবেন। শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, আমার কাছে এখনো অভিযোগের কপি আসেনি। তবে ডিউটি অফিসারের কাছে অভিযোগ জমা পড়েছে বলে পুলিশের এ কর্মকর্তা সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন অভিযোগের ব্যাপারে ব্যবস্থা গ্রহন করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১