বাংলাদেশের খবর

আপডেট : ০৯ December ২০২১

প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানালেন রিজভী


খালেদা জিয়া ক্ষমতায় থাকা অবস্থায় এরশাদ এবং জেনারেল মোস্তাফিজুর রহমানের চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ চ্যালেঞ্জ দেন।

রিজভী বলেন, বুধবার প্রধানমন্ত্রী বলেছিলেন- খালেদা জিয়া যখন ক্ষমতায় তখন এরশাদ এবং উনার ফুফা জেনারেল মোস্তাফিজুর রহমানসহ অনেককে নাকি চিকিৎসা দেওয়া হয়নি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি প্রধানমন্ত্রীর এই বক্তব্য মিথ্যা।

তিনি বলেন, আপনার (প্রধানমন্ত্রী) মতো নির্দয় এবং নিষ্ঠুর আচরণ দেশনেত্রী খালেদা জিয়া কখনও করেননি। আপনি খালেদা জিয়াকে বন্দি করেছেন কী প্রক্রিয়ায়। আপনার মন্ত্রীরা বলেন, আইনি প্রক্রিয়ায়। জনগণ বলে, হাসিনা প্রক্রিয়া।

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আপনি মনে করেছেন অনেক নিরাপদে আছেন। চারিদিকে বেষ্টনী নিরাপত্তা এসএসএফ। নমরূদও নিরাপত্তার মধ্যে ছিল। কিন্তু তার শেষ রক্ষা হয়নি।

রিজভী বলেন, আপনি চারিদিকে যত নিরাপত্তা দেখছেন এই নিরাপত্তা, নিরাপত্তা নয়। বেহুলার বাশের ঘরের মতো কোথায় যে ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়েই কিন্তু আপনার পরোয়ানা নিয়ে হাজির হতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১