বাংলাদেশের খবর

আপডেট : ১০ December ২০২১

কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের ম্যাগাজিন 'বন্ধন' মোড়ক উন্মোচন


কেরানীগঞ্জ রক্তদিন জীবন বাঁচান এ শ্লোগানে কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের আয়োজনে রক্তদান বিষয়ক ম্যাগাজিন বন্ধন নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৪টায় কেরানীগঞ্জ উপজেলা হলরুমে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি সুমন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ উপস্থিত থেকে তার বক্তব্যে রক্তদান একটি মহৎ কাজ, সবাইকে রক্তদান জীবনে একবার হলেও রক্ত-দান করতে উৎসাহিত করেন।
এতে প্লাটিনাম ও গোল্ড ক্যাটাগরি রক্তদাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের উপদেষ্টা ডা.মসিউর রহমান, তারানগর ইউনিয়ন চেয়ারম্যান ফারুক, শাক্তা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মসিউর রহমানসহ কেরানীগঞ্জ ব্লাড ক্লাবের প্রায় ২ শতাধিক সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১