আপডেট : ১১ December ২০২১
দিনাজপুরের বীরগঞ্জে ভ্যানে ট্রাকের ধাক্কায় দুই জন নিহত এবং একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই হিমাদ্রী কোল্ড স্টোরেজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে বীরগঞ্জ শহরে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানযাত্রী ঠাকুরগাঁও জেলার গড়েয়া হাট চন্দিপুর গ্রামের গরু ব্যবসায়ী বাচ্চু মিয়া (৫০) ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় আরও দুই জনকে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপর যাত্রী আব্দুল বাসেদকে (৬০) মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার ভোগনগর ইউনিয়নের ধূলাউড়ির গ্রামের কফিনের ছেলে। এ ছাড়া ভ্যানচালক একই গ্রামের মনির হোসেনের ছেলে আলতাফুর (৩০) সংজ্ঞাহীন অবস্থায় বীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দশমাইল হাইওয়ে পুলিশ স্টেশনের এসআই সফিউল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে আংশিক ট্রাকের নিচে চাপা পড়ে আছে। তিনি আরও জানান, পিয়াল এন্টারপ্রাইজের মালবাহী ট্রাকটি (যশোর ট-১১-৫০৩৮) আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১