আপডেট : ১১ December ২০২১
জামালপুরের সাংবাদিকদের আন্দোলনের ৮ম দিনে মৌন মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে অনতিবিলম্বে জামালপুর থেকে প্রত্যাহারের দাবিতে আজ শনিবার সকালে জামালপুর শহরের বকুলতলা চত্বরে আন্দোলনরত সাংবাদিকরা সমবেত হয়ে এক মৌন মিছিলে অংশগ্রহণ করে। মৌন মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও বাংলার চিঠির সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় এ সমাবেশে উপস্থিত ছিলেন, হাফিজ রায়হান সাদা, লুৎফর রহমান, এম এ জলিল, আনোয়ার হোসেন মিন্টু, মোস্তফা মনজু, কাফি পারভেজ, শুভ্র মেহেদী এম সুলতান আলম, শওকত জামান, বজলুর রহমান, মোস্তফা মনজু, জাহাঙ্গীর আলম, আতিকুল ইসলাম রুকন, সৈয়দ মুনিরুল হক নোবেল, মীর জাহাঙ্গীর, শহীদুল ইসলাম তুফান, আমিনুল ইসলাম, এম এ কাশেম প্রমুখ। উল্লেখ্য, সাংবাদিকদের নিয়ে গত শুক্রবার জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের আপত্তিকর বক্তব্য ও হুমকি প্রদান করেন। এরই প্রতিবাদে অভিযুক্ত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে অনতিবিলম্বে জামালপুর থেকে প্রত্যাহারের দাবিতে সাংবাদিকরা লাগাতার আন্দোলন কর্মসূচির অংশহিসেবে মৌন মিছিল সমাবেশ পালন করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১