আপডেট : ১২ December ২০২১
বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই শিশু কন্যাকে আগামী দুইদিন গুলশানে তার মায়ের বাসায় থাকার নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। আজ রবিবার (১২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। রোববার রাত ১০টা থেকে এ আদেশ কার্যকর হবে। একই সঙ্গে ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় আপিল বিভাগে হাজির হতে বলা হয়েছে। এর আগে গত ২১ নভেম্বর জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দেন হাইকোর্ট। পরবর্তী সময় ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় আপিল বিভাগে হাজির হতে বলেছেন আদালত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১