বাংলাদেশের খবর

আপডেট : ১২ December ২০২১

পুরান ঢাকায় ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট


পুরান ঢাকার সুরিটোলায় একটি ৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ রোববার (১২ ডিসেম্বর) বিকেল সোয়া চারটার দিকে ভবনটির তৃতীয় তলায় আগুন লেগেছে বলে জানা গেছে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থালে পৌঁছেছে।

ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, চারতলা ওই ভবনের তৃতীয় তলায় একটি জুতার গোডাউন রয়েছে, সেখানেই আগুন লেগেছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১