বাংলাদেশের খবর

আপডেট : ১২ December ২০২১

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে মৃত্যু বেড়ে ৮৪


ভয়াবহ সিরিজ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড কেন্টাকির মেফিল্ড। যেদিকে চোখ যায় কেবল ধ্বংস্তূপের চিহ্ন। বাড়িঘরের ছাদ উড়িয়ে নেয়ার পাশাপাশি বিভিন্ন কলকারখানার ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে কেন্টাকির ইতিহাসের শক্তিশালী টর্নেডো। মেফিল্ডের ধসে যাওয়া মোমবাতি কারখানায় এখনো অনেকে আটকা রয়েছেন। টর্নেডোর সময় কারখানাতে শতাধিক শ্রমিক কাজ করছিলেন।

ভয়াবহ টর্নেডোর আঘাতে এত মৃত্যু খুব কমই দেখেছে ইলিনয়বাসী। বিভিন্ন স্থাপনা ধসের ঘটনায় এখনো অনেকে আটকা থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কেন্টাকিতে স্থানীয় সময় শুক্রবার রাতে অন্তত চারটি টর্নেডো আঘাত হানে। কোনো কোনোটির গতিবেগ ছিলো ঘণ্টায় ৩শ' ২২ কিলোমিটার।

কেন্টাকির পাশাপাশি ইলিনয় অঙ্গরাজ্যেও তাণ্ডব চালিয়েছে আকস্মিক টর্নেডো। অঙ্গরাজ্যটিতে মাল্টিন্যাশনলা টেক প্রতিষ্ঠান অ্যামাজনের ওয়্যারহাউস ভবন ধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

কেন্টাকি ও ইলিনয়ের আকস্মিক এই বিপর্যয়কে অকল্পনীয় ও দুঃখজনক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে, মার্কিন আবহাওয়া দপ্তর জানিয়েছে কেন্টাকি, ইলিনয়ের পাশাপাশি টেনেসি, মিসৌরি ও আরকানাসে সব মিলিয়ে মোট ৩৬টি টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে। এসব অঙ্গরাজ্যে কয়েক লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১