আপডেট : ১২ December ২০২১
ঢাকার কেরাণীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা জেলা ডিবি পুলিশ অভিযানে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। আজ রোববার কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, গত ২ নভেম্বর দিবাগত রাত অনুমান ২.৩০ ঘটিকায় দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার নতুন সোনাকান্দা গ্রামে জনৈক বেলায়েত হোসেন এর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতরা প্রবেশ করে বাড়ীর সকলকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে মারধর করে মোবাইল ফোন, স্বর্ণলাংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দিন কবীর (কেরাণীগঞ্জ, সার্কেল) ঢাকা এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ আরাফাত হোসেন, (ডিবি ঢাকা জেলা দক্ষিণ) এর একটি চৌকস টিমের নেতৃত্বে এসআই মোঃ রাজীব হোসেন , এসআই মোঃ আল আমিন হাওলাদার এর সমন্বয়ে গঠিত মামলার রহস্য উদঘাটনে কার্যক্রম শুরু করে। উক্ত টিম প্রথমে ডাকাত মনির ওরফে ছোট মনিরকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের দলনেতা আনোয়ার হোসেন ফকু সহ দলের সদস্য মীর্জন খালাসী, রহুল আমিন , মজিবুর ওরফে টিক্কা ও রাকিবকে ঢাকা জেলা ও তার আশেপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য মোতাবেক ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রলার ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তারা নদী পথে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ ডাকাতি করে আসছিলো। এবং প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, যে,অপর একটি গত ২১ নভেম্বর রাত অনুমানিক ৯ টার দিকে ঢাকার নবাবগঞ্জ থানার পাইকশা গ্রামে নবাবগঞ্জ-দোহার সড়কে জনৈক মোঃ রহমত উল্লাহর পিকআপ গাড়ী আটকিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে নগদ টাকা, স্বর্ণলাংকার , মোবাইল, কাপড় সহ বিভিন্ন মালামাল ডাকাতি করে নিয়ে যায়। ঘটনার সাথে জড়িত ডাকাত আজিজ, বিপ্লব জমাদ্দার ওরফে বেলায়েত ও মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার করেরগাঁও এলাকাসহ বিভিন্ন এলাকায় ডাকাতির অপরাধের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন ডাকাতরা । পাশাপাশি একই থানার একাধিক মামলায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করার জন্য অভিযান অব্যাহত আছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১