আপডেট : ১২ December ২০২১
দিনাজপুরের নবাবগঞ্জে নানা কর্মসুচীর মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ পালিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি সড়কে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভুমি) কামরুজ্জামান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ ছাড়াও শিশু কিশোরদের অংশ গ্রহনে উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১