বাংলাদেশের খবর

আপডেট : ১৩ December ২০২১

জাবিতে উদযাপিত হলো প্রজাপতি মেলা


উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’- এই স্লোগানকে ধারণ করে প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে প্রজাপতি মেলা-২০২১। 

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক রাশেদা আখতার।

প্রজাপতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবারের মেলায় সিরাজগঞ্জের আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব মো. হাসমত আলীকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২১’ প্রদান করা হয়। নিজ বাড়ির ৫ একর জায়গায় প্রজাপতি সংরক্ষণ ও প্রজননে ভূমিকা রাখার জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। 

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সমী’কে ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড-২০২১’ প্রদান করা হয়। 

মেলার আয়োজক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতিকে রক্ষা করার জন্য প্রাকৃতিক পরিবেশকে বাঁচাতে হবে। আগে বাংলাদেশে প্রায় চারশত প্রজাতির প্রজাপতি দেখা গেলেও এখন সে সংখ্যা কমে এসেছে। মানুষ প্রকৃতি মনস্ক হলে পরিবেশ সুরক্ষিত থাকবে, প্রজাপতিও রক্ষিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১