আপডেট : ১৩ December ২০২১
বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত 'ওয়ান স্টুডেন্ট ওয়ান মাস্ক' কর্মসুচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সমুহের সকল শিক্ষার্থীদের মাঝে ২৫ হাজার মাস্ক বিতরন করা হয়েছে। আজ সকাল ১১ টায় শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ মিশন শ্রীমঙ্গলের সহযোগীতায় শিক্ষার্থীদের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, বাংলাদেশ মিশনের বিজনেস ম্যানেজার মাইকেল ওয়েইন মার্ফি প্রমুখ। জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, উপজেলা শিক্ষা অফিসার জাফর আল সাদেক, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরন করেন অতিথিরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১