বাংলাদেশের খবর

আপডেট : ১৩ December ২০২১

ডা.মুরাদের বিরুদ্ধে ময়মনসিংহে মামলা


বহুল সমালোচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম চৌধুরী বাদী হয়ে এই মামলাটির আবেদন করেন।  

দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে ফেসবুক লাইভে অশ্লীল বক্তব্যে দেয়ার কারনে এ মামলার আবেদন করা হয়েছে।

সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাঃ বজলুর রহমান মামলার আবেদন গ্রহণ করে আদেশের জন্য পরবর্তী তারিখ নির্ধারণে অপেক্ষায় রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী নুরুল হক।

আইনজীবী নুরুল হক বলেন, ডা. মুরাদ হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানসহ বিভিন্ন নারীদেরকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেছেন। এছাড়াও তিনি দেশের সব নারী জাতিকে অসম্মান করেছেন।

আদালত এই মামলা আমলে নিয়ে অপরাধীকে বিচারের আওতায় নিয়ে আসবেন। নাহিদ রেইনস নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ থেকে ডা. মুরাদ হাসানের অশালীন বক্তব্য প্রচার করায় তাকেও এই মামলার আসামি করা হয়েছে বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১