বাংলাদেশের খবর

আপডেট : ১৪ December ২০২১

সড়ক দুর্ঘটনা তুরাগ থানার পুলিশ কর্মকর্তা নিহত


নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম সফিউল্লাহ জুয়েল (৪৫) তিনি রাজধানীর তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে কর্মরত ছিলেন।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন নিহত সফিউল্লাহ জুয়েল আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা গ্রামের মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের ছেলে। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের পুরিন্দা এলাকায় ঘন কুয়াশায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ সংঘর্ষে প্রাইভেটকারে থাকা জুয়েল গুরুতর আহত হন। পরে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১