আপডেট : ১৫ December ২০২১
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এ কে এম মজিবুর রহমানের উপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১টার দিকে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা গ্রামে মুজিবুর রহমানের বাসভবনের জানালা দিয়ে গুলি বর্ষণ করে। হামলাকারীদের ছোঁড়া গুলিতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়ে যান তিনি। গুলির শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসার পূর্বেই মুখোশধারী দুস্কৃতকারীরা পালিয়ে যায়। ঘটনার পর পরই মুজিবুর রহমানকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ কে এম মুজিবুর রহমানের ছেলে জনি বলেন, নির্বাচনী কাজ শেষ করে আমি রাতে ঘুমাতে যাই। হঠাৎ রাত ১২টা ৪৫ মিনিটে আমার বাবা’র রুমের জানালা ভাঙার শব্দ শুনতে পাই। এ সময়ে আমাকে লক্ষ্য করে মুখোশধারীরা গুলি করে। এতে অল্পের জন্য বেঁচে যাই। গুলি বর্ষণকারীরা মাস্ক পরা থাকায় চিনতে পারেনি। হামলাকারীদের মধ্যে ৫ থেকে ৬ জন ছিল। তাদের মধ্যে ১ জন মই বেয়ে বিল্ডিংয়ের দুই তলায় উঠে জানালা ভেঙে গুলি করে। বাবা ডাক চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসায় হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। সেখান থেকে সকাল বেলায় ডা. কুমিল্লায় রেফার করে। অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ বলেন, ঘটনাটির তদন্ত চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১