বাংলাদেশের খবর

আপডেট : ১৫ December ২০২১

মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন কারাদণ্ড


কুমিল্লার দেবিদ্বারে মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে এক লাখ টাকা জরিমানা করা হয় অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড ঘোষণা করা হয়।

আজ বুধবার বিকেল পৌনে তিনটায় রায় দেন কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কুমিল্লা-২ আদালতের বিচারক জাহেদুল কবির।

মামলার আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পিপি মিজানুর রহমান মজুমদার  জানান,২০১৭ সালের ২৪ জুলাই  রাত ২ টায় কুমিল্লা দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া গ্রামের এক ব্যক্তি (৪৫) তার  মেয়েকে ধর্ষণ করে। 

এ ঘটনার দুই দিন পর ২৫ জুলাই মেয়ের মা বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা করেন। পরে মামলাটি আদালতে আসে। আদালত নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেন। এই সময়ে মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়। ডাক্তারি পরীক্ষায়  ধর্ষণের আলামত পাওয়া যায়।

 দীর্ঘ শুনানির পর আজ আদালত রায় ঘোষণা করেন।

মেয়ের মা বলেন, তার স্বামী বেশ কয়েকবার তার মেয়েকে ধর্ষণ করে। এ নিয়ে শালিস বৈঠক হয়। তবে এতে ক্ষান্ত হয়নি সে। পরে আমি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। আজ আসামির  উপস্থিতিতে রায় পড়ে শোনান বিচারক।

এদিকে রায় শোনার পর মেয়ের মা বলেন, আমি তার মৃত্যুদণ্ড শুনতে চাইছিলাম। তার মত বাবার বেঁচে থাকার অধিকার নেই।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১