বাংলাদেশের খবর

আপডেট : ১৭ December ২০২১

নাফ নদী থেকে ৫ কোটি টাকার অস্ত্র-মাদক জব্দ, আটক দুই


কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে পাঁচ কোটি টাকা মূল্যের অস্ত্র ও মাদকসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২।

আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে দমদমিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মায়ানমারের (বার্মা) মংডু এলাকার মৃত লাল মিয়ার ছেলে বদি আলম (৩০) এবং টেকনাফের হ্নীলা মৌছনী এলাকার আব্দুল রহিমের ছেলে দ্বীন মোহাম্মদ (৪০)।

বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল শেখ খলিল আহমেদ ইফতেখার জানান, মাদকের বড় একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় একটি নৌকা আটক করে তল্লাশি করা হয়। নৌকার সিটের ভেতর থেকে একটি অস্ত্র, ক্রিস্টাল আইস মেথ ও ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক ও অস্ত্রের দাম প্রায় ৫ কোটি টাকা। আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১