আপডেট : ১৭ December ২০২১
ময়মনসিংহের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গত ২দিন (বৃহস্পতিবার ও শুক্রবার) ৫ চোরসহ বিভিন্ন মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় চুরি হওয়া ট্রাক ও মোটরসাইকেল উদ্ধারসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- তোফায়েল (২২), আমিনুল (২০),কবির (২০), সিরাতাল মোস্তাকিম (২৫) নাইম সরকার (২২) । এসব পৃথক অভিযানের নেতৃত্বে ছিলেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) ফারুক হোসেন, এস আই রাশেদুল ইসলাম, এস আই টিটু, এস আই মেহেদী হাসান, এস আই অসীম কুমার দাস, এস আই আশিকুল ও এস আই সুজন চন্দ্র সাহা। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ শুক্রবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১