আপডেট : ১৮ December ২০২১
এবার ভোলার দৌলতখানে রান্নাঘর থেকে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার করেছে বন বিভাগ। আজ শনিবার সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ীর সফিউল্যাহর রান্নাঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটি দেখতে মুহুর্তেই শত শত লোক ওই বাড়িতে ভিড় করে। বিরল প্রজাতির ওই সাপটি উদ্ধারের পর দুপুরে বন বিভাগের গহিন অরণ্যে অবমুক্ত করা হয়। ভোলা বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সাপটি অনেকটা অজগরের মতো দেখতে হলেও এটি আসলে পৃথিবীর অন্যতম বিষধর সাপ রাসেল ভাইপার। ভোলা থেকে এ নিয়ে গত ৩ বছরে ১৪টি রাসেল ভাইপার সাপ উদ্ধার করে অবমুক্ত করেছে বন বিভাগ। বিষধর হলেও সাপটি শান্ত প্রকৃতির। এ প্রজাতির সাপ দেখলে না মেরে বন বিভাগে খবর দেওয়ার পরামর্শ দেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১