আপডেট : ১৯ December ২০২১
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ করোনার টিকা অনুদান হিসেবে দিয়েছে। ঢাকার মার্কিন দূতাবাস রোববার (১৯ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে। মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ কোভিড-১৯ টিকা দিয়েছে। এ নিয়ে দেশটিকে যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদানের টিকার পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ৮৫ লাখ ডোজে। আরও কয়েক কোটি ডোজ আসার পথে। বার্তায় মার্কিন দূতাবাস বলছে, কোভিড-১৯ মোকাবিলার লড়াই শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের চলমান টিকাদান কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি কোল্ড-চেইন মেনে দেশের ৬৪টি জেলার সবকটিতে টিকা সংরক্ষণ, পরিবহন ও নিরাপদে ফাইজার টিকাদানে সহায়তা করব। উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বাংলাদেশকে ১৭ লাখ ৯০ হাজার ডোজ ফাইজারের টিকা দেয় যুক্তরাষ্ট্র। এর আগে গত ২৩ নভেম্বর বাংলাদেশকে ১৮ লাখ ফাইজারের টিকা দেয় দেশটি। গত ১০ নভেম্বর করোনাবিষয়ক মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে বাংলাদেশকে আরও এক কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১