বাংলাদেশের খবর

আপডেট : ২০ December ২০২১

রংপুর মেডিকেলে অগ্নিকাণ্ড


রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। মেডিকেলের মূল ভবনের চারতলার একটি ওয়ার্ডে আজ সোমবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আব্দুর রাজ্জাক আজ সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুর রাজ্জাক জানান, আজ সোমবার সকাল ১০টা ১২ মিনিটে রমেকের একটি ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এর পরই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজে রওয়ানা দেয়।

এদিকে, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১