আপডেট : ২০ December ২০২১
নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় গুরুদাসপুর উপজেলা শহীদ মিনার চত্তরে “বিজ্ঞান,প্রযুক্তি ও নৈতিকতা এক সুত্রে গাঁথা” প্রতিপাদ্য নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার(ভূমি) মো. আবু রাসেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহেদুজ্জামান, এ্যাকাডেমিক সুপার ভাইজার মো.বজলুর রহমান প্রমুখ। আয়োজক সুত্রে জানা গেছে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ওই মেলায় ১৩টি স্টল স্থান পেয়েছে। জুনিয়র ও সিনিয়র দুটি শ্রেনীতে বিভক্ত হয়ে উপজেলার ৫টি কলেজ ও ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক তৈরী উপাদান স্থান পেয়েছে। মেলায় অংশ নেওয়া রোজী মোজাম্মেল মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুলি,মিতু ও কানিজ ফাতেমা বিথী জানান, তাদের উদ্ভাবিত ভেষজ উপাদান কোন ক্ষতি না করেই মাথার চুলকে প্রাকৃতিক ভাবে কালো ও স্বাস্থ্যজ্জোল করবে। এতে কোন ক্ষতিকর রাসয়নিক উপাদান ব্যাবহার করা হয়নি। গুরুদাসপুর বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহিয়া, নেহাল, বৃষ্টি, মায়মুনা জানান, তারা একটি এ্যাপস তৈরী করেছে। যে এ্যাপস তরুন সমাজের বিপথগামীতা বিশেষ করে মাদক থেকে দুরে রাখতে সহায়তা করবে। গুরুদাসপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহেদুজ্জামান বলেন, আধুনিক তথ্য প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করতে মুলত এমন আয়োজন। শিক্ষার্থীদের সৃষ্টি আগামীতে আরো নতুন কিছু তৈরীতে অনুপ্রেরনা যোগাবে। গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. আবু রাসেল বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক ও মেধার বিকাশ ঘটাতে তাদের এমন আয়োজন। স্টল পরিদর্শনে আসা শিক্ষার্থীরা উদ্ভাবিত সৃষ্টি দেখে তাদের মধ্যেও সৃষ্টিশীল মনো ভাব তৈরী হবে। আগামীতে তারাও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নতুন নতুন তৈরী উপাদান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১